শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৬:০৩ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার সকালে বাঙ্গরা বাজার ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে কোম্পানিগঞ্জ টু নবীনগর রোডে এসআই কাজী শাহনেওয়াজ, এসআই কৃষ্ণ মোহন নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার হায়দ্রাবাদ গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে মোঃ জাফর মিয়া (২৬), একই গ্রামের আবু সাঈদের ছেলে মোঃ আল আমিন (২০)।

বাংগরা বাজার থানায় এসআই কাজী শাহনেওয়াজ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এবং ১৯ (খ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করেন।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ মহোদয়ের দিকনির্দেশনায় আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফল হয়ে আসছি। আটককৃত আসামি দু’জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং ১০) হয়েছে।আসামীদের সোমবার কুমিল্লা আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।