শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

বেলছড়িতে রুহুল আমিন মেম্বারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৭:৩১ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার ৫নং বেলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রুহুল আমিন গংদের এলাকায় অসামাজিক কার্যকলাপ, দাঙ্গাহাঙ্গামা, ত্রাসের রাজত্ব কায়েমসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

গত রবিবার(২৪ এপ্রিল) এবিষয়ে মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার খাগড়াছড়ি বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ মূলে জানা যায়, রুহুল আমিন মেম্বার তার সহযোগী মামুন মিয়া, আক্কাসসহ এলাকায় সামপ্রদায়িক দাঙ্গাহাঙ্গামা, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজির মাধ্যমে নিরীহ জনসাধারণের উপর অন্যায় অত্যাচার এবং ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে মনগড়া সালিশী বৈঠকে মোটা অঙ্কের ঘুষ আদায় এবং বিভিন্ন জনের জায়গা-জমি জবরদখলসহ নানা অনিয়ম ও অসামাজিক কর্মকান্ড ঘটিয়ে আসছে। তার নির্দেশে বিভিন্ন অপ্রীতিকর কর্মকাণ্ড-এলাকার মাদক কারবারি, মাদক সেবন, মাদক বেচাকেনা সহ অসামাজিক কার্যকলাপ চলছে।

এযাবতকাল মেম্বার তার সাঙ্গপাঙ্গ দ্বারা এলাকার সদাশু ত্রিপুরা, রহিমা খাতুন, সাহারা খাতুন, আইয়ুব আলী, কামাল হোসেন, আক্তার হোসেন, মিজানুর রহমান, রুবেল, আবদুল মতিন, মনির হোসেন, ফজল মিয়া, কুতুব উদ্দিন, আরিফুল, সাহারা খাতুন, শাহ আলম, রাজ্জাক, মজিবুর রহমান, মনির হোসেন, রব্বানী, ইউসুফ আলী মিস্ত্রি, ধনজয় ত্রিপুরা আহসান উল্লাহ(সাবেক মেম্বার) শারীরিক ভাবে নির্যাতন, লাঞ্ছিত ও হয়রানি হয়ে আসছে ও নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগে উল্লেখ।

এ বিষয়ে অভিযোগকারী মো. সিরাজ মিয়া বলেন, রুহুল আমিন নব-নির্বাচিত মেম্বার হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগের পাশাপাশি ৪০দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় শ্রমিক নিয়োগে স্বজনপ্রীতি, অর্থবানিজ্য ও অনিয়মসহ তার স্ত্রীর গর্ভে কোন শিশু সন্তান না থাকলেও মিথ্যা তথ্য দিয়ে দীর্ঘদিন যাবত মাতৃকালীন ভাতা উত্তোলন করেছে। এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে লোকজন থেকে মোটা অংক হাতিয়ে নিয়ে অদ্যাবধী কালক্ষেপণ করে আসছে।

এ ব্যাপারে বেলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার মো. রুহুল আমিন বলেন, আমার নামে মিথ্যা ও ভিত্তীহীন অভিযোগ আনা হয়েছে। যারা অভিযোগ এনেছে তারাই এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটাচ্ছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ, তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমানিত হলে যে কোনো শাস্তি মাথা পেতে নিবো বলে তিনি জানান।