শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঘোড়াঘাটে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৩:১৩ পিএম
কপি হয়েছে!

আসন্ন ঈদ উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২৮২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ২৮২ টি পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। ভূমিহীন ও গৃহহীন পরিবারে ৩য় পর্যায়ের আওতায় উপজেলার ৫ শত পরিবারের মধ্যে ২৮২ টি পরিবারের মাঝে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ সরকার, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, মনোরঞ্জন মোহন্ত ভুট্টু উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।