শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে ভূমি ও গৃহহীন ৪৬টি পরিবার ঈদ করবে আপন নীড়ে

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৩:১৯ পিএম
কপি হয়েছে!

সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে পবিত্র ঈদুল-উল-ফিতরের আগে (২৬ এপ্রিল) মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪ টি ঘর হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ৪৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবাররে কাছে ঘর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হোসেন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ. কে এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি প্রমুখ।