শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নগরকান্দায় আশ্রায়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৩:৫৪ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় মঙ্গলবার সকালে ভূমিহীন ও গৃহহীনদের দেওয়া জায়গা ও ঘর (আশ্রায়ণ প্রকল্প- ২) বুঝিয়ে দেওয়ার শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নগরকান্দায় ১১০ জন ক শ্রেণীর তালিকার জায়গা ও ঘর বুজিয়ে দেওয়ার জন্য গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সরাসরি এ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সরকার জায়গা নেই ঘর নেই এসকল ব্যক্তিদেরকে দুই শতাংশ জমি তাদের নামে লিখে দিয়ে ঘর তৈরী করে দিয়েছে।

উপজেলায় এরকম ৩২৫ জনকে এই ঘর ইতোমধ্যে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। ২৬ এপ্রিল মঙ্গলবার ১১০ জনকে ঘর ও জায়গা বুজিয়ে দেওয়া হয়। যার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়ায় এ আশ্রায়ণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-সচিব বরেণ্য সাংবাদিক শাখাওয়াত মুন, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, ঢাকা রেঞ্জের ডি আই জি মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জায়গা ও ঘর প্রাপ্তরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই ঘরে ঈদ উদযাপন করার আশা ব্যাক্ত করে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঈদের দাওয়াত দেন উপকারভোগীরা।