শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কটিয়াদীতে দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৫:০২ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জের কটিয়াদীতে “সঠিক পুষ্টিতে, সুস্থ জীবন” এই প্রতিপাদ্য জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উপলক্ষে দুস্থদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৬ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়ব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ পরিচালক ডাঃ আব্দুল মুক্তাদির ভূইয়া, ওসি (তদন্ত) কাজী মোঃ মাহফুজ হাসান সিদ্দিকী, কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তুফা, চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সৈয়দ মুরাদ সহ অত্র কমপ্লেক্সের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।