শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নাগরপুরে জমি সহ ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন ২৭টি পরিবার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৫:০৪ পিএম
কপি হয়েছে!

মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে তৃতীয় পর্যায় সারাদেশের ন্যায় নাগরপুর উপজেলায় ২৭টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমিসহ ঘর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২৬ এপ্রিল) সকাল ১১টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দেশের সকল জেলায় জমিসহ ঘর বিতরণ  কার্যক্রমের উদ্বোধন করেন। এ লক্ষে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে জমি সহ ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে নাগরপুর উপজেলার ২৭টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মো. হুমাযুন কবির, উপজেলা স্বাস্থ ও প.প কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, প্রকল্প কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, নাগরপুরের সকল ইউপি চেযারম্যানগণ,সাংবাদিক বৃন্দ,সুশীল সমাজসহ সরকারি বেসরকারি কমকর্তাগণ।

এছারাও ভূমি ও গৃহহীন ১৫৭ টি পরিবার কে ৩০ কেজি করে চাউল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিতরণ করা হয়।