শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রাজাপুরে‌ অর্ধশত পরিবার পেল স্বপ্নের ঘর

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৫:১৬ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ স্বপ্নের ঘর প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

ঝালকাঠি সহকারী জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন উপজেলা অডিটরিয়ামে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে সুবিধাভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী কমিশনার (ভূমি) আনুজা মণ্ডল, রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

৫০ টি পরিবার ঘর পেয়ে খুশি মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।