শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ময়মনসিংহ সদরে ভূমিহীন ও গৃহহীন ৬৫ পরিবার পেলো পাকা ঘর

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৮:৪০ পিএম
কপি হয়েছে!

 

“মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঘোষিত এই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহ সদরে ৩য় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬শে এপ্রিল) সকাল ১১.০০ টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করেন। সেই ধারাবাহিকতায় ময়মনসিংহ সদর উপজেলায় ৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই গৃহের দলিল প্রদান করা হয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ হতে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা),উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আহমেদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, উপকারভোগীবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। ঈদের আগে স্বপ্নের ঠিকানার সেমি পাকা ঘর পেয়ে খুশীতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ময়মনসিংহ সদর উপজেলার ঘর প্রাপ্ত ৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।