শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ডিমলায় ৩২৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৪:৩০ পিএম
কপি হয়েছে!

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবার সমূহের মাঝে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ একক গৃহের মালিকানা হস্তান্তরের কার্যক্রম সারা দেশে উদ্বোধন করেছেন।

এরই ধারাবাহিকতায় সারা দেশের সাথে মঙ্গলবার (২৬-এপ্রিল) সকাল ৯.৩০ মিনিটে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ হলরুম থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে অনুষ্ঠানটি সুভ সুচনা হয় এবং ডিমলা উপজেলায় ৩২৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতক জমির দলিলসহ একক মালিকানার গৃহ হস্তান্তরের উদ্বোধন করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ ইয়াসির আরেফিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, ডিমলা থানার পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ময়নুল হকসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সরকারী আধা-সরকারী কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।