বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
গণমাধ্যম

সাভার প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১১:০৩ পিএম
কপি হয়েছে!

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সংগঠন সাভার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সাভার থানা রোডে অবস্থিত সুমাইয়া ফুড প্লেসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌবিন্দ আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার পৌরসভা মেয়র হাজী আবদুল গণি, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সায়েমুল হুদা, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, সাভার নাগরিক কমিটির সভাপতি কৃষিবিদ ড. রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, রমজান আমাদের জীবনের উপর অনেক গুরুত্ব বহন করে। সিয়াম সাধনার এ মাসে আমাদের সমাজ থেকে নানা ধরনের অপরাধ কিছুটা হলেও কমে যায়। এসময় তিনি সকল মুসলিম ও দেশবাসীর কল্যাণ কামনা করেন।