শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৩৫১ পরিবার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১১:০৬ পিএম
কপি হয়েছে!

ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের তৃতীয় পর্যায়ে ঈদ উপহার মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে উদ্বোধনীর পৃর্বে আলোচনায় অংশ নেন ও উক্ত উদ্বোধনী ভিডিও কনফারেন্সের সাথে সংযুক্ত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মেয়র আলহাজ মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সইদুল হক, থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, সফিকুল ইসলাম (মুকুল), জমিরুল ইসলাম, আবুল হোসেন ও শরৎচন্দ্র রায়, পৌর আ‘লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বরেন্দ্র অফিসার তিতুমীর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, রাণীশংকৈল প্রেসক্লাবের আহ্বায়ক কুশমত আলী ও সভাপতি ফারুক আহাম্মেদ এবং সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এছাড়াও শিক্ষা অফিসার রাহিম উদ্দীন, ট্রেজারি কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, তথ্যসেবা কর্মকর্তা, নির্বাচন অফিসার, ইএসডিও ম্যানেজার খায়রুল আলম এবং জমি ও গৃহ সুবিধাভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাণীশংকৈলে তৃতীয় পর্যায়ে ৩৫১টি পরিবার ঘর পেল।