শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

হানিফ সংকেতের ঈদের নাটক ধন্য জনের অন্য মন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০১:৪৭ পিএম
কপি হয়েছে!

প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। হানিফ সংকেতের এবারের ঈদের নাটকের নাম ‘ধন্য জনের অন্য মন’, প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ০৮:৪৫ মিনিটে। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। নাটকটি ধারণ করা হয় সাভারে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শ্যুটিং স্পটে।

গ্রামের একজন মেম্বার। তার প্রশংসায় পঞ্চমুখ পুরো গ্রাম। ভালো মানুষ এবং গরীবের বন্ধু হিসেবে তার গ্রামে বেশ সুখ্যাতি রয়েছে। তাই চারিদিকে তাকে নিয়ে ধন্য ধন্য পড়ে যায়। এই মেম্বারেরই প্রতিবাদী ছোট ভাই, সহজ-সরল স্ত্রী এবং গ্রামের একজন মোবাইল প্রেমিক মেয়ের বিভিন্ন কর্মকাণ্ডের উপর গড়ে উঠেছে নাটকের গল্প। নাটকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘সবাই দ্যাখে আদর্শ তার, করেন বড় ন্যায্য বিচার, ঘরের লোকই দ্যাখে শুধু, ধন্য জনের অন্য মন’। নাটকটি দেখলেই পাওয়া যাবে এই জনদরদি ধন্য জন খ্যাত মেম্বারের অন্যমনের পরিচয়। আর এই চরিত্রগুলোর বিভিন্ন ঘটনা নিয়েই রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ‘ধন্য জনের অন্য মন’।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, মীর সাব্বির, সারিকা সাবরিন, জামিলুর রহমান শাখা, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, শিরিন আলম, তারিক স্বপন, সুজাত শিমুল, নজরুল ইসলাম, হাশিম মাসুদসহ আরো অনেকে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন শাহীন ও রিয়াদ।