শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঈদ উল ফিতর উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০১:৫৭ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সকাল ১০টায় রিজিয়ন মাঠে অসহায় ২৬৬ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, সেমাই, চিনি, দুধ ও পোলাউ চাল সহ খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন। তিনি বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এ ধারা অব্যাহত থাকবে।

এসময় রিজিয়নের বিএম মেজর আহসান উজ জামান, মেজর জহির, মেজর ফয়সাল, ক্যাপ্টেন ইমরান, লেঃ মোত্তালেব সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।