শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ভোলার বোরহানউদ্দিনে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে যুবক আত্মহত্যা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৪:৫২ পিএম
কপি হয়েছে!

ভোলার বোরহানউদ্দিনে মো. নাঈম (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের কুতুবা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নাঈম ওই গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাঈমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নাঈম তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

ওসি আরও জানান, নাঈমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে।