২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ডিমলায় এমপি আফতাব’র ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল ২০২২

নীলফামারী-১ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার নিজের ঐচ্ছিক তহবিল থেকে ডিমলায় অসুস্থ ও দুস্থদের মধ্যে অর্থ বিতরণ করেছেন।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা হলরুমে আনুষ্ঠানিক ভাবে ঐচ্ছিক তহবিল বিতরণ করেন তিনি।

এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ২০০ দুস্থ পরিবারের মাঝে এ আর্থিক সাহায্য তুলে দেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন,ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকার প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৭ এপ্রিল ২০২২

ডিমলায় এমপি আফতাব’র ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ

লিংক কপি হয়েছে!