শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

এফ এ সুমনের নতুন গান ‘জোসনা রে’

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ১২:৫৯ এএম
কপি হয়েছে!

জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমনের কণ্ঠে এই ঈদ উপলক্ষে আজ প্রকাশ পাবে জোসনা রে শিরোনামের গান। অনুরূপ আইচ’র কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন গায়ক নিজেই।

এফ এ সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির চমৎকার মিউজিক ভিডিও প্রকাশ পাবে।

গানটি সম্পর্কে এফ এ সুমন বলেন,  হাসি গানে, ঈদ আনন্দে ক্ষণে ক্ষণে আমার বিশেষ উপহার ‘জোসনা রে’ গানটি। তবে এবারের গানটি অন্য রকম স্বাদের। তিনি আরও বলেন, শ্রোতাদের ভালবাসাকে প্রাধান্য দিয়েই আমি সব সময় গান করি। দেশ ও দেশের বাইরে অগণিত শ্রোতা সমান আগ্রহ নিয়ে আমার গান শুনে, এই বিষয়টি নতুন একটি গান তৈরীর ক্ষেত্রে সচেতনভাবে মাথায় রাখতে হয়। আমার শ্রোতারা যে ধরণের কাজ পছন্দ করেন, এই গানটিও তেমন।