শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রাজাপুরে আগুনে দোকান পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০২:৫৭ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় মধ্যরাতে একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পোশাকের দোকান, টেইলার্স ও একটি মসলা ভাঙানোর মিল পুড়ে গেছে বলে জানা গেছে।

বুধবার রাত দেড়টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পূর্ব কানুদাসকাঠি গ্রামের নলবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থদের দাবি, আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা হলেন, মিল মালিক আমির হোসেন মাস্টার এবং কাপড়ের দোকানের মালিক ও টেইলার্সের মালিক মোহাম্মদ ফারুক গাজী।

রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মোহাম্মদ ফারুক হোসেন জানান, মধ্যরাতে খবর পেয়ে আমরা এক ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। স্থানীয় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুমা আক্তার জানান, টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত দর্জি মোহাম্মদ ফারুক গাজী জানান, ঈদ উপলক্ষে তার দোকানে অনেক পোশাক তৈরির অর্ডার ছিল। তার সব কাপড় পুড়ে গেছে। এই অল্প সময়ে কাস্টমারদের কাপড় কিনে দেয়ার সামর্থ নেই তার।

ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ জানান, ঈদের আগ মুহুর্তে এ দুর্ঘটনার ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব না। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার যথাসাধ্য চেষ্টা করা হবে।