শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৮:২৯ পিএম
কপি হয়েছে!

সঠিক পুষ্টিতে সুস্থ জীবন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ে এবার জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

পুষ্টি সপ্তাহ উপলক্ষে বুধবার (২৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফরোজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদুল হক, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মো.শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন বাবু প্রমুখ।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জন প্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।