শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ব্যক্তি উদ্যোগে অর্ধ শত পরিবারে তৌহিদের ঈদ উপহার বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০২:৫৬ পিএম
কপি হয়েছে!

আসন্ন ঈদ উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কুড়িগ্রাম জেলার উলিপুরে অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন ই-বই বিতান এর প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কুড়িগ্রামের উলিপুর উপজেলার যমুনা মাশান কুড়া এলাকায় দুস্থ পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ই-বই বিতান এর মার্কেটিং এক্সিকিউটিব একে আখতারুল খান।

মানবিক এই উদ্যোগ নিয়ে মোঃ তৌহিদুজ্জামান বলেন, প্রতিবারের ন্যায় আমি এবারও চেষ্টা করেছি। এই কাজে আমার যেসব শুভানুধ্যায়ী ছিলেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা আর ধন্যবাদ দিচ্ছি যারা বিতরণ কাজে সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, আমার নিজের এলাকার চেয়ে উলিপুরের অনেকের অবস্থা তুলনামূলক অস্বচ্ছল। তাই আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

করোনা প্রাদুর্ভাব শুরুর আগে থেকেই তৌহিদ এমন মানবিক কাজে অংশ নিচ্ছে।