শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

স্বপ্নের আলো ফাউন্ডেশন’র পক্ষ থেকে রাজাপুরে সুবিধা বঞ্চিতদের ঈদের পোশাক উপহার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৭:০৩ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির রাজাপুরে স্বেচ্ছাসেবী মূলক সংগঠন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের পোশাক উপহার দেয়া হয়েছে।

আজ শুক্রবার (২৯এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজাপুর সাংবাদিক ক্লাব হল রুমে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের পোশাক উপহার প্রদান করা হয়। ঈদ উপহারের মধ্যে ছিল– ছেলেদের পাঞ্জাবী, মেয়েদের জামা, মহিলাদের শাড়ি, পুরুষদের লুঙ্গি।

“স্বপ্নের আলো ফাউন্ডেশন” এস.এ.এফ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নাঈম হাসান ঈমন এর সভাপতিত্বে ও রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহিন খান রোমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” উপদেষ্টা ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি আঃ রহিম রেজা। বিশেষ অতিথি ছিলেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” উপদেষ্টা ও ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, রাজাপুর প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মো. নেয়ামুল আহসান হিরন, “স্বপ্নের আলো ফাউন্ডেশন” রাজাপুর উপজেলা শাখার সভাপতি এম মুন্না।

এছাড়াও উপস্থিত ছিলেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” ঢাকা মহানগর শাখার সদস্য জহিরুল ইসলাম রিয়াদ, রাজাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুনজিল, অর্থ-সম্পাদক মো. সাগর খান, প্রচার প্রকাশনা সম্পাদক আরিয়ান ইসলাম আশিক, পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম সাকিব প্রমূখ।

উল্লেখ্য, গত ১লা আগষ্ট, ২০১৯ইং তারিখে “আমাদের স্বপ্ন” “মানবতার সেবা” “জয়হোক রক্তদাতা” “স্বপ্নের আলো ফাউন্ডেশন” S.A.F এই স্লোগান ধারণ করে মানবসেবার মহৎ উদ্দেশ্য নিয়ে স্বপ্নবাজ কিছু তরুণের হাত ধরে “স্বপ্নের আলো ফাউন্ডেশন” এস.এ.এফ নামে একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে সংগঠনটি সমাজসেবামূলক নানামুখী কর্মকাণ্ড চলমান আছে।