শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লার মুরাদনগরে হারুনুর রশিদ ফাউন্ডেশনের ইফতার বিতরণ এবং দোয়ার আয়োজন

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১১:০৩ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর পিতা হারুনুর রশিদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ এবং দোয়ার আয়োজন করা হয়।

উপজেলার সদরে আল্লাহ চত্বরের সামনে হারুনুর রশিদ ফাউন্ডেশনের কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

ইফতার ও দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চেয়ারম্যান কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান ভিপি জাকির হোসেন,চেয়ারম্যান আবু মুছা আল কবির, চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, উপজেলার সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সফিউল্লা ভূইয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাসান মিয়া, ব্যবসায়ী জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, কামরুল হাসান, যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, আবিদ আলী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান কাজল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।