শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সেন্টমার্টিন পরিবহন ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে নেমে যায়

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৫:০৩ পিএম
কপি হয়েছে!

কুমিল্লায় চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস সড়ক থেকে মাঠে নেমে পড়েছে। এতে বাসে থাকা ৩০ জন যাত্রীর মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে। আহত ছয়জনের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

বাসে থাকা যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী বাসটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে মাঠে নেমে যায়। আল্লাহর রহমতে এ ঘটনায় কেউ মারা যাননি।