শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ডিমলায় কর্মজীবী সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৮:০৭ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় কর্মজীবি সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০-এপ্রিল) ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে’র বাহিরে অবস্থানরত ডিমলা উপজেলার কর্মজীবীবৃন্দের সম্মানার্থে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ডিমলা মহিলা সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল ও বাংলাদেশ দোকান মালিক সমিতি ডিমলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান জুয়েল, মোঃ আবু সায়েম সেলিম (প্রভাষক) হিসাব বিজ্ঞান, রংপুর কারমাইকেল কলেজ রংপুর, বাংলাদেশ দোকান মালিক সমিতি ডিমলা শাখার সাধারন সম্পাদক আলী আমম্মেদ মর্তূজা লেলিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, নাউতারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, খালিশা চাপানী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম কেঞ্জুল, প্রেসক্লাব ডিমলার সভাপতি মোঃ সারোয়ার জাহান সোহাগ, ভাই ভাই নের্টওয়ার্ক এর সত্বাধিকারী মোঃ সাইদুল ইসলাম, ডিমলা অটোশ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউছুব আলী, ডিমলা অটোশ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা আলহাজ্ব ইব্রাহিম আলী, ডিমলা সদর ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, ডিমলা শ্রমিক ইউনিয়নের নের্তৃবৃন্দসহ দশটি ইউনিয়নের অটো শ্রমিকবৃন্দ। এসময় ডিমলা উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সূধী সমাজ উপস্থিত ছিলেন।