শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের নগরকান্দায় মাদক সম্রাট এখলাছ গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৩:০৮ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দার ইয়াবা ও গাঁজা সম্রাট এখলাছ মাতুব্বরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এখলাছ উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল গ্রামের আওয়াল মাতুব্বরের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ী থেকে নগরকান্দা থানার এস আই সিরাজুল ইসলাম তাকে গ্রেফতার করে। পরে শুক্রবার বিকেলে এখলাছকে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, এখলাছ দীর্ঘদিন যাবৎ এলাকায় ইয়াবা, গাঁজা, বিভিন্ন মাদক বিক্রি সহ সেবন করে আসছিলো। সে এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত। ফলে এলাকার যুব সমাজ ধ্বসের প্রান্তে। এখলাছের গ্রেফতারে এলাকার অভিভাবকদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

শনিবার (৩০ এপ্রিল) এস আই সিরাজ জানায়, এখলাছের বিরুদ্ধে ধর্ষন, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।