শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশ সচেষ্ট রয়েছে

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৭:২০ পিএম
কপি হয়েছে!

ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় সবাই যেন নিরাপদ ও নির্বিঘ্নে যাত্রা করতে পারে সে ব্যাপারে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যেন বিশৃঙ্খলা, প্রতিবন্ধকতা ও অপরাধ সংঘটিত করতে না পারে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার (বিপিএম, পিপিএম)।

পুলিশ সুপার বলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশে ডিএমপি, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলা পুলিশ সবার সমন্বয় করা হয়েছে। যে সমস্ত জায়গায় আমাদের সীমানা রয়েছে, সে সমস্ত জায়গায় তাৎক্ষণিক সমস্যা নিরসনে ছোট ছোট টিম করে দেওয়া হয়েছে। এ সমস্ত জায়গায় চব্বিশ ঘন্টা পুলিশ মোতায়েন থাকবে ।

এছাড়াও যানজট নিরসনে আমরা প্রথমেই চেষ্টা করেছি রাস্তার দুই পাশে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে। যে সমস্ত জায়গায় রাস্তাঘাট ভাঙ্গা ছিল তা সংশ্লিষ্টদের নিয়ে মেরামতের ব্যবস্থা করেছি। যেসব স্থানে সমস্যা হওয়ার কথা তা আগে থেকেই নিরসনের সর্বাত্মক পদক্ষেপ রাখা হয়েছে।

পুলিশ সুপার আরো বলেন, সমন্বয়ের মাধ্যমে পুলিশ দুই ভাগে কাজ করবে। রাস্তায় কোন গাড়ির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্রুত মেরামতের জন্য ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে মেকানিক ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থাও রাখা হয়েছে।