শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভার মডেল থানা জামে মসজিদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ১১:২৪ পিএম
কপি হয়েছে!

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার মডেল থানা জামে মসজিদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

ইফতারের আগে রমজানের শিক্ষা ও তাৎপর্য নিয়ে আলোচনায় সাভার মডেল থানার অফিসার ইসচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)।

ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভা মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি, সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা প্রমুখ।

মাহফিলে দোয়া ও মোনাজাত পরিবেশন করেন সাভার মডেল থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওমর ফারুক।