শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

মৈত্রী সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১ মে ২০২২, ১০:৩২ পিএম
কপি হয়েছে!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের খাজুলিয়া, কমলাপুর, কাটবওলা ও দড়ি-কাটবওলা গ্রামের অসহায় ও দুঃস্থ ৩০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। মৈত্রী সমাজকল্যাণ সংঘের উদ্যোগে রবিবার অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের বাড়ী বাড়ী গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে সেমাই, চিনি, সয়াবিন তেল, নারকেল তেল, সাবান, পিঠা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মৈত্রী সমাজকল্যাণ সংঘের একজন মোঃ মোফাজ্জল হোসেন বলেন “দাওগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুবকদের নিয়ে মৈত্রী সমাজকল্যাণ সংঘ সংঘঠিত। আমাদের এ আয়োজনে প্রকৌ. মিনহাজ, সাত্তার, রানা হামিদ, ওয়াহিদ, কিরণ , তারেক, মাইশা আক্তার, পারভেজ, খাইরুল ও মোস্তাফিজ সার্বিকভাবে সহযোগিতা করেছেন। দুঃস্থ ও অসহায়দের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। সকলের সহযোগিতা পেলে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা মৈত্রী সমাজকল্যাণ সংঘের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে। উল্লেখ্য, মৈত্রী সমাজকল্যাণ সংঘ শীত বস্ত্র বিতরণসহ বিভিন্ন সময় সমাজসেবামূলক নানা কাজে অংশ নিয়ে সুনাম কুড়িয়ে নিচ্ছে।