২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সৌদিআরবের সাথে মিল রেখে দেলদুয়ারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০২ মে ২০২২

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার আগেই সৌদিআরবকে অনুসরণ করে ঈদ পালন করলো টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০ টি পরিবার। ২০১২ সাল থেকে সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশ গুলোর সাথে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করে আসছে তারা।

সৌদিআরব সহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে আজ পালন করা হচ্ছে পবিত্র ঈদুল-ফিতর।নিয়ম অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সারা দেশে পালন করা হবে পবিত্র ঈদুল -ফিতর। কিন্তু সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে ৪০ টি পরিবার আজ উদযাপন করছে ঈদ।২০১২ সাল থেকে একই দিনে রোজা ও ঈদ পালন করে আসছে গ্রামবাসী।

প্রথম দিকে মুসলীর সংখ্যা কম থাকলেও দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন মসজিদে ইমাম আব্দুর রহমান।

সকাল ৮ টায় শুরু হওয়া এ ঈদের জামাতে প্রায় ১৩০ জন মুসুল্লি অংশগ্রহণ করেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০২ মে ২০২২

সৌদিআরবের সাথে মিল রেখে দেলদুয়ারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

লিংক কপি হয়েছে!