২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৩ মে ২০২২

সাভার পৌরসভা এলাকার ভাগলপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মে) সকালে এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এসময় মুসল্লিদের সাথে ঈদের জামাতে অংশ গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, সাভার পৌরসভা মেয়র হাজ্বী আব্দুল গণি, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাঈনুল ইসলাম ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীসহ সমাজের সর্বস্তরের লোকজন। ঈদ জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও হাত মিলিয়ে মুসল্লিরা কুশল বিনিময় করেন।

অপরদিকে আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ প্রশাসনের লোকজন অংশ গ্রহণ করেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৩ মে ২০২২

সাভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!