২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মিলন মেলা

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৩ মে ২০২২

মিলন মেলা
বিজন বেপারী

মাথায় পিঠে ঝোলা নিয়ে
ছুটছে মানুষ ছুটছে,
মনের টানে নাড়ীর টানে
মিলবে ঈদে গাঁয়ে।
আপনজনের সাথে ঈদ
করবে বলে কথা,
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে
বাড়ির পথে ছোটা।
বাবা আসবে জামা নিয়ে
ঢাকা শহর থেকে,
তাইতো খোকা অপেক্ষাতে
পথ পানে চেয়ে।
ঈদ মানে আনন্দ আর
মনের মিলন মেলা,
সকল কষ্ট জল হয়ে যায়
পেলে সবার দেখা।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৩ মে ২০২২

মিলন মেলা

লিংক কপি হয়েছে!