শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের সালথায় দুই দলের সংঘর্ষে নিহত ১

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ মে ২০২২, ১২:৫৭ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের সংঘর্ষে সিরাজুল ইসলাম (২৭) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সিরাজুল খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান , গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান রফিক মোল্যার সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই দুই দলের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা আগে ঘটেছে। এরই সুত্রধরে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টার দিকে রফিক মোল্যার সমর্থকদের সাথে আলমগীর মিয়ার সমর্থকদের সংঘর্ষে বাধে। এসংঘর্ষে আলমগীর মিয়ার সমর্থক সিরাজুল ইসলাম মারা যায়। এছাড়াও উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়। পুলিশ সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে  জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান রফিক মোল্যা ও আওয়ামীলীগ নেতা আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।