শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ধামরাইয়ে পালকপুত্রের হাতে বাবা খুন, ঘাতক পুত্রসহ গ্রেপ্তার ২

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ মে ২০২২, ০৫:১৮ পিএম
কপি হয়েছে!

ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পালকপুত্রের শাবলের আঘাতে ঘটনাস্থলেই বাবা দেওয়ান দেলোয়ার হোসেন দিদার (৬৮) এর মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক পালকপুত্র সোহেল রানা ও পুত্রবধু সোনিয়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তারা সকলেই ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নল এলাকার স্থানীয় বাসিন্দা।

এলাকাবাসি জানায়, বেশ কিছুদিন ধরেই নিহত দেওয়ান দেলোয়ার হোসেন দিদারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল পালকপুত্র সোহেল রানার। এ নিয়ে সকালে বাবার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বাকবিতণ্ডা হয় সোহেলের। পরে একপর্য়ায়ে সোহেল জোর করে নিহতের জমিতে চলাচলের পথ বন্ধ করে ঘর তোলার চেষ্টা করে। এ সময় বাধা দিলে পালকপুত্রের হাতে থাকা লোহার শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবা দেওয়ান দেলোয়ার হোসেন দিদারের মৃত্যু হয়।

এ বিষয়ে ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ঘাতক পালকপুত্র ও হত্যায় সহযোগী তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।