শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড়ে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ মে ২০২২, ০৬:২১ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় খোরশেদ আলম (৬০) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের নিজবাড়ী বাসা মোড় এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত খোরশেদ আলম পঞ্চগড় সদর উপজেলার চেকর মারি এলাকার হোসেন আলীর ছেলে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান দূর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুরে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিল। মোটরসাইকেল চালকের পিছনে বসে বাড়ি ফিরছিলেন খোরশেদ আলম । একসময় নিজবাড়ীর বাসা মোড় এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া গামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এ সময় বসে থাকা আরোহী খোরশেদ আলম রাস্তায় পড়ে মাথায় আঘাত পান এবং ডান পা ভেঙ্গে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি। তবে এ সময় মোটরসাইকেলের চালক খোরশেদ আলম (৫০) অক্ষত থাকেন। ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।