শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কিশোর গ্যাংয়ের সংঘর্ষের হামলায় গুরুতর আহত ১

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ মে ২০২২, ০৭:৫৮ এএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের হামলায় সৌরভ (১৫) নামে এক স্কুলছাত্র গুরুতরভাবে আহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়মাঠ কবির ডাক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত সৌরভ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন আদর্শ কলোনি গ্রামের মো. শরিফুল ইসলাম এর ছোট ছেলে।

এ ঘটনায় আহত সৌরভ জানান,আমি সন্ধার দিকে শহরের দিকে ঘুরতে বের হই। চিপস কিনার জন্য কবির ডাক্তারের বাসার পাশে দোকানে যাচ্ছিলাম হঠাৎ করে পিছন থেকে ৪-৫ জন এসে আমাকে দেশিও অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে সেই সময় একজন ধারালো খুর দিয়ে আমার পিছনে টান দিয়ে পালিয়ে যায়। তাদের কাউকে আমি চিনতে পারিনি।আমি মাটিতে শুয়ে পরলে সেই সময় আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদে ঘুরাঘুরি করতে মাঠে ছেলে মেয়েরা আসেন। রাত ৮ঃ৩০ মিনিটের দিকে কিশোর বয়সী কিছু ছেলেদের চিল্লাফাল্লা শুনতে পেয়ে লোকজন এগিয়ে যায়। পরে একজন কে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত সৌরভ এর পিতা শরিফুল ইসলাম বলেন, আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ শুনতে পাই আমার ছেলেকে কে বা কারা মেরেছে।আহত হয়ে আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তৎকালীন সদর হাসপাতালে এসে দেখি আমার ছেলের শরীরের বিভিন্ন জায়গায় মারের দাগ ও পিঠে ১৩টির মতো সেলাই পরেছে।

তিনি আরো জানান, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এসব বকাটে উশৃংখল ছেলে পেলে দের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।