শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঘোড়াঘাটে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ মে ২০২২, ০৫:৩১ পিএম
কপি হয়েছে!

দিনাজপুরের ঘোড়াঘাটে বজ্রপাতে মারুফ হাসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পার্থ জ্বিময় সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৬ মে) সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলার বেগুনবাড়ি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত মারুফ উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের লাবু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার বেগুনবাড়ি গ্রামে শিশুটির নানা আবু তাহেরের বাড়ির সামনে বেশ কিছু শিশু খেলাধুলা করছিল। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা একটি ঘরে আশ্রয় নেয় কিন্তুু দুর্ভাগ্যক্রমে শিশুটি জমিতেই খেলাধুলা করছিল। ঝড়-বৃষ্টির এক পর্যায়ে বজ্রপাতের বিকট শব্দে শিশুটি সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।