২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নাটোরে সমসাময়িক সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৭ মে ২০২২

নাটোর প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী ‘সমসাময়িক সাংবাদিকতা প্রশিক্ষণ’ শুরু হয়েছে। আজ শনিবার সকাল নয়টায় স্থানীয় একটি রেস্তোরাঁয় ক্লাবের ৪০ সদস্যের উপস্থিতিতে প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সভাপতি ও নিউজিল্যান্ড ডেইরি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামসুল আলম মল্লিক এবং নাটোর জেলা সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের ডি আই জি এ জেড এম নাফিউল ইসলাম।
প্রশিক্ষণ পরিচালনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী। উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন ডেইলি অবজারভারের এস এম সেদরুল হুদা ডেভিড, স্বাগত বক্তব্য দেন নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী এবং সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করবেন জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পুলিশ সুপার লিটন কুমার সাহা।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৭ মে ২০২২

নাটোরে সমসাময়িক সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

লিংক কপি হয়েছে!