শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশা চালকের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২২, ১১:০৪ পিএম
কপি হয়েছে!

ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ সন্তানের জনক কোরবান আলী (৪০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (০৭ মে) বিকেলে পৌরশহর বরাতনগর এলাকার ধামরাই থানার বাউন্ডারির পাশেই অটোরিকশা ব্যাটারীর চার্জের গ্যারেজে এ ঘটনাটি ঘটেছে। পরে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, কুষ্টিয়া জেলার আমানতপুরের জয়নাল মালিথার ছেলে ৩ সন্তানের জনক কোরবান দীর্ঘ ৭ বছর ধরে ধামরাই পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লায় ভাড়া বাড়িতে থেকে রিকশা চালিয়ে আসছিল। বিকেলে ধামরাই থানার বাউন্ডারির পাশেই অটোরিকশা ব্যাটারীর চার্জের গ্যারেজে আসে কোরবান আলী। এসময় একটি অটোরিকশায় হাতদিয়ে ধরা মাত্র সে বিদ্যুৎস্পৃষ্ট হলে তৎক্ষণাৎ স্থানীয়রা আহত অবস্থায় চিকিৎসার জন্য ইসলামপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কোরবান আলীকে মৃত বলে ঘোষণা করেন।