শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঝালকাঠিতে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ মে ২০২২, ১১:০৫ এএম
কপি হয়েছে!

সুগন্ধা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭মে) রাত সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।

স্থানীয় সত্তার ফকির জানায়, শনিবার সন্ধ্যায় ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ খেয়াঘাটের কাছাকাছি ভেসে আসা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাতে নিল রঙের শার্ট ও লুঙ্গি কাছা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে কুলে তুলে আনে পুলিশ।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ‘নদী থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছো। মরদেহের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। লাশটির অনেকাংশে পচে গেছে। ময়নাতদন্তের জন্য রোববার সকালে লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’