শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

উন্নয়ন কার্যক্রমকে টেকসই করতে হবে বলেন- মসিক মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ মে ২০২২, ০৩:৪৬ পিএম
কপি হয়েছে!
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, সকল সীমাবদ্ধতাকে কাটিয়ে মানুষকে ভালো রাখার সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করতে হবে। ১৯ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন মহানগরী গড়তে ১২২ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। বর্জ্য ব্যবস্থাপনায় এ প্রকল্প ময়মনসিংহ সিটিকে অনেক এগিয়ে নিয়ে যাবে। তবে, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে খেয়াল রাখতে হবে তা যেন টেকসই হয়।

আজ বেলা ১২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।

মেয়র জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ তলা নগরভবন, শেখ রাসেল শিশু পার্ক, নতুন বাস টার্মিনাল ও ট্রাক স্ট্যান্ড এর প্রস্তাবনা দ্রুতই অনুমোদন হবে বলে আশা করা যাচ্ছে। এতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সামগ্রিক নাগরিকসেবার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ সহ সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।