শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে ইলেকট্রনিক্স পণ্যের শোরুমে দুর্ধর্ষ চুরি

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ মে ২০২২, ০৪:২৫ পিএম
কপি হয়েছে!

সাভারে অভিনব কৌশলে ভেন্টিলিটার ভেঙ্গে পলাশ ইলেকট্রনিক্স নামে যমুনা এবং ভিভোর একটি শোরুমে চুরি হয়েছে। রোববার (০৮ মে) দিবাগত রাতের কোনো এক সময় পৌরসভার ছায়াবিথী এলাকার হাজ্বী সেলিমের পাঁচ তলা ভবনের নিচ তলায় দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় চুরির বিষয়টি উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন শোরুম মালিক মো: সালাউদ্দিন পলাশ।

পলাশ ইলেকট্রনিক্সের মালিক মো: সালাউদ্দিন পলাশ জানান, শোরুমের তালা অক্ষত অবস্থায় আছে। দুর্বৃত্তরা বাহির থেকে ভবনের ভেন্টিলিটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে।

তিনি জানান, প্রতিদিনের ন্যায় গতকাল রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে আজ সকাল ১০টায় তালা খুলে শোরুমের ভিতরে প্রবেশ করে দেখেন ভবনের ভেন্টিলিটার ভেঙ্গে ২২টি মোবাইল ফোন (আনুমানিক মূল্য সাড়ে তিন লক্ষ টাকা), সিসি ক্যামেরার ডিভিআর, ব্যাংক চেক বই, বকেয়া হিসাব খাতা ও ক্যাশ বক্সে থাকা নগদ ২১ হাজার টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তিনি চুরির ঘটনা উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এঘটনায় স্থানীয়রা জানায়, যেভাবে চোর ভেন্টিলিটার ভেঙ্গে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে চুরি করেছে, এ থেকে ধারণা করা হচ্ছে এটি ছিল পূর্বপরিকল্পিত। এমনকি চুরির আগে বেশ ভালোভাবেই ঘটনাস্থল রেকি করা হয়।

এদিকে দুর্ধর্ষ চুরির ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশসহ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।