শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লার চান্দিনায় গুলিবিদ্ধ দুই

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ মে ২০২২, ০৭:০২ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার চান্দিনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।গুলি ছোড়ার অভিযোগে কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেদোয়ান আহমেদকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

চান্দিনা কলেজ এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন জনি সরকার ও নাজমুল হোসেন নাইম। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

স্থানীয়রা জানায়, কুমিল্লার চান্দিনা ডিগ্রী কলেজ ক্যাম্পাস এলাকায় আজ দুপুরে আওয়ামী লীগ ও এলডিপির পাল্টাপাল্টি সমাবেশ চলাকালে এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহম্মেদ এর গাড়ী সমাবেশস্থলে আসার মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মী গাড়ী লক্ষ্য করে ধাওয়া করে।
এসময় গাড়ীতে অবস্থানরত এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহম্মেদ গাড়ীর ভেতর থেকে গাড়ীর জানালা দিয়ে নিজের ব্যবহার করা পিস্তল থেকে ২ রাউন্ড গুলি ছুরে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়। ঘটনার পরপরই পুলিশ ড.রেদোয়ান আহাম্মদকে তার ব্যাবহার করা পিস্তলসহ গ্রেফতার করে। ড. রেদোয়ান আহমদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চান্দিনা থানার ওসি আরিফুর রহমান।

২০০১ সালে রেদোয়ান বিএনপির মনোনয়নে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ওই সরকারের শাসনামলের শেষ দিকে বিএনপি থেকে বেরিয়ে তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন।