শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঘোড়াঘাটে জমিজমা বিরোধের জেরে দূর্বৃত্তদের হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৩

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২২, ০৫:২৯ পিএম
কপি হয়েছে!

দিনাজপুরের ঘোড়াঘাটে স্কুলের জমিতে হাল চাষ করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সহ ৩ জনকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে স্থানীয় দূর্বৃত্তরা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার (১০ মে) সকাল ৯ টার দিকে উপজেলার জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের রেকর্ডীয় নিজস্ব জমিতে হালচাষ করতে গেলে স্থানীয় ভূমিদস্যু মোনাজ্জল, শফিকুল, রিপন ও সারোয়ার সহ পূর্ব শত্রুতার জের ধরে তাদের দলবলসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ ৩ জনকে গুরুত্বর আহত করে। দূর্বৃত্তরা সহকারি শিক্ষক মেহেদুল ইসলাম ও তার ভাই আলতাফ হোসেনকে বেদম মারপিট করলে উভয়ের একটি করে পা ভেঙ্গে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের জমিতে হালচাষ করাকালীন একটি বিতর্কিত মসজিদের মাইক থেকে সারোয়ার নামের একজন দূর্বৃত্ত তাদের গ্রুপের লোকজনদের ডেকে তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোজ খবর নেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি মামলার প্রস্তুতিসহ আসামী গ্রেফতারের জোর তৎপরতা চলছে বলে জানান তিনি।