শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে পুলিশের কাছে ঢাল-কাতরা জমা দিলেন গ্রামবাসী

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২২, ০৮:৩৪ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের কাছে দেশীয় অস্ত্র  ঢাল-কাতরা ও সড়কি জমা দিলেন ইশ্বরদী গ্রামবাসী। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল মোঃ সুমিনুর রহমান এর উপস্থিতিতে মঙ্গলবার বিকালে নগরকান্দা থানা চত্তরে গ্রামবাসী এ দেশীয় অস্ত্র জমা দেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে নগরকান্দা উপজেলার শহীদ নগর ইউনিয়নের ইশ্বরদি গ্রামে দুই দলের উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন সহ পুলিশ টিম তৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা পরিস্থিতি শান্ত করেন। এসময় পুলিশ এলাকা শান্ত রাখতে উভয় দলের মাতুব্বর ও স্থানীয় নেতাকর্মীদের থানায় ডাকেন। থানায় আসার পর উভয় দলের লোকজন মারামারী ও সংঘর্ষে করবে না মর্মে অঙ্গিকার করেন। এরপর উভয় দলের লোকজন ২১ টি ঢাল, ১০ টি কাতরা ও ৪০ টি সড়কী জমা দেন।

এ ব্যাপারে  ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান জানান, ইশ্বরদি গ্রামে সকালে আধিপত্য নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা স্যারের দিক-নির্দেশনা অনুযায়ী উভয় দলের লোকজনকে থানায় ডেকে মতবিনিময় করা হয়। এসময় তারা সংঘর্ষ করবে না মর্মে অঙ্গিকার করেন। মতবিনিময় শেষে উভয় দলের লোকজন থানায় দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও সড়কি জমা দেয়।