শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারী দগ্ধ

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২২, ০৪:৩২ পিএম
কপি হয়েছে!

ঢাকার সাভারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারী দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (১১ মে) দুপুর ১২ টার দিকে সাভার মডেল থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনীর পাশের দারোগ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধের একজন সেলিনা বেগম (৬৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার সজারিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি ওই এলাকায় গত ১ মাস আগে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। অপরজন মিতু আক্তার টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা। তিনি তার স্বামী নোমানের সাথে ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাদের একজনের শরীরের ৭৫ শতাংশ ও অপরজনের ৩০ শতাংশ পুড়ে গেছে।

স্থানীয়রা জানায়, দারোগ আলীর বাড়িতে তারা দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। আজ হঠাৎ দুপুর ১২ টার দিকে বিকট শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই দারোগ আলীর বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বাড়ির ভাড়াটিয়া সেলিনা ও মিতু নামের দুই নারী পুড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুন্নাহার বলেন, দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। সেলিনার শরীরের ৭৫ শতাংশ ও মিতুর ৩০ শতাংশ পুড়ে গেছে।