শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ডিমলা দক্ষিণ খড়িবাড়ি বাধঁভাঙ্গা পরিবার গুলোর কান্না কতদিন!

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২২, ০৪:৩৮ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী তীরবর্তী দক্ষিণ খড়িবাড়ী (মসজিদপাড়া) গ্রামের নদী রক্ষা বাধঁটি গতবছর বন্যায় ভেঙ্গে প্লাবিত হয়।

জানা গেছে, দক্ষিণখড়িবাড়ী (মসজিদপাড়া) দুই শতাধিক পরিবার’র বসতবাড়িতে বন্যার পানি প্রবেশ করে। অনেকের বাড়ি ভাসিয়ে নিয়ে যায়। দক্ষিণ খড়িবাড়ী গ্রামের নদীরক্ষা বাঁধ ভেঙে প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। সেখানকার অনেক মৎস্য খামার বন্যার পানিতে প্লাবিত হওয়ায় মৎস্য খামারীরা এখন নিঃস্ব পড়েন।

সরেজমিনে গিয়ে, মসজিদপাড়া গ্রামের প্রায় ৮শ থেকে ১ হাজার লোকের বসবাস। কিন্তু গত এক বছর ধরে নদী রক্ষা রাস্তাটি হয়নি নির্মাণ । রাস্তাটি অলিয়ার রহমান’র বাড়ির পাশে প্রায় ৫০/৬০ ফুট এলাকাজুড়ে ভেঙ্গে পানির স্রোত প্রভাবিত হয়। কিন্তু অদ্যাবধি মেরামত না করায় রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা অলিয়ার রহমান, জাহাঙ্গীর ও আজিজার রহমান জানান, রাস্তাটি পরপর তিন জায়গায় বন্যার স্রোতে ভেঙ্গে গেলেও একটি মেরামত হলেও আমার বাড়ির পাশের ভাঙ্গাটি দীর্ঘদিন অতিবাহিত হলে মেরামত করা হয়নি। আমরা একাধিক বার স্থানীয় ইউ.পি সদস্য ও চেয়ারম্যানের সাথে বসেছি তিনি আশ্বাস দিলেও রাস্তাটি এখন মেরামত হয়নি।

ওই গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, অতি তাড়াতাড়ি রাস্তা মেরামত করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে পুরো গ্রাম প্লাবিত হয়ে যাবে। উপজেলা প্রসাশন ও উধর্বতন কর্তৃপক্ষ যেন তাড়াতাড়ি রাস্তা মেরামতের ব্যবস্থা করে দেন।

এ ব্যাপারে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান ময়নুল হক জাগো বুলেটিন কে বলেন, ভাঙ্গা রাস্তা গুলো মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষে কে অবগত করেছি, ওনারা এসে পরিদর্শন করে গেছেন। কিন্তু কোন ফান্ড না থাকায় আমার ব্যক্তিগত টাকা দিয়ে রাস্তায় চলাচল উপযোগী করে তোলা হবে।