শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

নতুন পরিচয়ে সিকদার আকাশের আবির্ভাব

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২২, ০৭:৫৪ পিএম
কপি হয়েছে!

তরুণ প্রতিভাবান সংগীত পরিচালক সিকদার আকাশ। তার খ্যাতি রয়েছে শিল্পী তৈরির কারিগর হিসেবেও। সংগীত পরিচালনার পাশাপাশি গানের সুরও করে থাকে আকাশ। যারা সিকদার আকাশকে এতদিন সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে জানতেন তাদের অবাক করে দিয়ে নতুন পরিচয়ে আবির্ভাব হচ্ছেন তিনি।

নেক্সট এন্টারটেইনমেন্ট চ্যানেলের জন্য তার সুর, সংগীত এবং কন্ঠে আসছে নতুন গান ‘স্মৃতির পাতা’।

‘স্মৃতি পাতা’ গানটির কথা লিখেছেন এলেক্স সালাম এবং যৌথভাবে সুর করেছেন গানটির গায়ক আকাশ এবং গীতিকার এলেক্স সালাম। শিকদার আকাশের সঙ্গীত পরিচালনায় তার পাশাপাশি লিড গিটার বাজিয়েছেন প্রতিক সরকার (ইন্ডিয়া)।

গানটি প্রসঙ্গে সিকদার আকাশ জানান, নেক্সট এন্টারটেইনমেন্টের জন্য আমার মিউজিকে অনেক কাজ করেছি। তাদের সাথে আমার রসায়ন ভালো যায়। আমার ইচ্ছা ছিলো তাদের ও শ্রোতা দর্শকদের ভালো কিছু উপহার দেবার। আমি আশাবাদী গানটি সবার ভালো লাগবে, আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণা পেলে আমি গানেও নিয়মিত হবো।

নতুন গানটি নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আমার প্রথম গানটি ইউটিউবে আসার সাথে সাথে কেমন সাড়া পাই দেখব, যদি আপনাদের ভালবাসা পাই তাহলে আমি কিছু গান উপহার দিব। তবে হারিয়ে যাবার মত গান করব না।

বর্তমান ব্যস্ততা নিয়ে সিকদার আকাশ বলেন, ঈদের আগে টানা ব্যস্ততায় সময় পার করেছি। পরিবারকে একটু সময় দিব তাও পেলাম না। আর এখন কাজ চলছে প্রায় ৪০টা গানের। ৪০টা গানই আমি সংগীত পরিচালনা করছি।

/শুভ্র/