শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লায় গোমতী নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২২, ১০:০৩ পিএম
কপি হয়েছে!

কুমিল্লা গোমতী নদীর তীরে গড়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।১১ মে বুধবার সকাল ১০ টা থেকে পরিচালিত অভিযানে ৫৮ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাএাপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারের উওর গোবিন্দপুর মৌজার এলাকায় গোমতী বেড়ীবাঁধে গড়ে উঠা দোকানপাট ভেকু এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে।
এদিকে উচ্ছেদের নোটিশ এবং মাইকিং এর খবর শুনে বেড়িবাঁধ দখলকারীরা সকাল থেকে নিজ উদ্যেগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে থাকেন।

৬৪ জেলার নদ-নদী খাল বিল ও ছড়াসহ অন্যান্য সরকারী জলাশয় এবং তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার প্রেক্ষিতে আজ কুমিল্লা বুড়িচং উপজেলার পীরযাএাপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজার গোমতী নদীর তীরে ৫৮ টি অবৈধ স্থাপনার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে মুসলিমা,পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ওয়ালিউ জ্জামান , উপ বিভাগীয় প্রকৌশলী শাহজালাল সেলিম, ইমরান হোসেন, সহকারী পরিচালক আরিফুর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা, মোঃ শাহাদাত হোসেন, এবং শাখা কর্মকর্তা আল মামুনুর রশীদ ভূইয়াসহ জেলা ও উপজেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।