শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

সুমন খানের নতুন গান ভালোবাসা দিলি না দিলি যন্ত্রণা

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২২, ১১:৩০ পিএম
কপি হয়েছে!

তরুণ শিল্পী সুমন খানের নতুন গান ‘ভালোবাসা দিলিনা দিলি যন্ত্রণা’। গানটি লিখেছেন গীতিকার এলেক্স আবদুস সালাম, আর সুর করেছেন এম মিলন আর মিউজিক করেছেন সংগীত পরিচালক সিকদার আকাশ। গানটি এসকে প্লাস মিউজিক এ দর্শক দেখতে পারবে।

মনোরোম পরিবেশে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে।ভিডিওতে অভিনয় করেছেন শিল্পী সুমন খান, মনিকা, এসকে আলিফ, এসকে রেজাউল, এসকে মাজহারুলসহ অনেকে।

গানটি নিয়ে এসকে প্লাস টিম অনেক আশাবাদি। তাদের প্রত্যাশা গানটি দর্শকদের ভাল লাগবে। গানটি সম্পর্কে শিল্পী সুমন খান বলেন, ভালোবাসা দিলিনা দিলি যন্ত্রণা গানটি সবার ভাল লাগবে। গানটির কথা ও সুর অনেক সুন্দর হয়েছে। আমার দর্শকরা গানটি অনেক পছন্দ করবে এটা আমার বিশ্বাস। গানটি দর্শকদের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে ভিডিও।