শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বজ্রপাতে এক শ্রমিক নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২২, ১১:৩৮ পিএম
কপি হয়েছে!

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল ইউনিয়নের নাগাইশ গ্রামে বজ্রপাতে সোহেল রানা (৩৬) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বুধবার উপজেলার নাগাইশ দক্ষিণপাড়া এলাকায় জমিত ধান কাটার সময় এ ঘটনা ঘটে।

নিহত যুবক নাম সোহেল রানা (৩৬)। তবে ব্রাহ্মণপাড়াতে সবাই তাকে হরিয়ানা নামে ডাকতেন। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার ছেলে। তার গ্রাম ও পিতার পরিচয় এখনো শনাক্ত করা যায় নি।

নিহত সোহেলের পরিচয় নিশ্চিত করেছেন উপজেলার সদর একালার নয়ন মিয়া। সে জানান, সোহেল প্রায় ৫ বছর যাবৎ আমাদের সাথে চলাফেরা করতেন। সে কল্পবাস গ্রামে আজাদ মিয়া বাসায় থাকতেন বলে জানা যায়।

আহত যুবক নীলফামারী জেলার ডিমলা উপজলার দক্ষিণসো নাখুলি গ্রামের মৃত আনার উদ্দিনের ছেলে লুৎফুর রহমান। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই বেলাল উদ্দীনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।